ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ১০ আগস্ট ২০২০

সিলেট বিভাগে একদিনে সুস্থ ১৮০ করোনা রোগী

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সেই সাথে একদিনে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।

সোমবার (১০ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হওয়া ১৮০ রোগীর মধ্যে সিলেটে ১৩৯ জন, মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ১৪ জন এবং সুনামগঞ্জে ১৩ জন রয়েছেন।

এদিকে সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৬৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ১৫ জন। হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১৩ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৬৫৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

সিলেটের চার জেলায় বর্তমানে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ৮৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ১৭ জন করে রয়েছেন।

সিলেট বিভাগে পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৯৫২ জন করোনা আক্রান্ত রোগী। যাদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৩৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৩৬ জন, হবিগঞ্জে ৮২৩ জন ও মৌলভীবাজারে ৬৮২ জন।

সিলেট বিভাগের চার জেলা মিলে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন করোনা রোগী। যাদের মধ্যে সিলেটে ১২২ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ১১ জন এবং সুনামগঞ্জে ১৭ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়