সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনা শনাক্ত
সিলেটের দুইটি ল্যাবে প্রতিনিয়ত শনাক্ত করা হচ্ছে বিভাগের করোনা আক্রান্তদের। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১০ আগস্ট) বিভাগের ১৬২ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। সাথে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ জন। তবে এ সময়ে বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সোমবারের শনাক্ত ১৬২ জনের মধ্যে সিলেট জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ৮ জন রয়েছেন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ ৩৫ সর্বাধিক এ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ২৫ জন। হবিগঞ্জে সুস্থ হয়েছেন ২৫ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ১৩ জন।
বর্তমানে সিলেট বিভাগে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮১১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৭৪৯ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৬৪৬ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















