সিলেট প্রতিনিধি
ওসমানীর ল্যাবে বিভাগের ৬৮ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪ চিকিৎসক, একজন পুলিশ কমকর্তা রয়েছেন বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, মৌলভীবাজার জেলার ৩৯ জন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।
সিলেট জেলায় শনাক্ত ২৮ জনের মধ্যে ২৬ জনের বাড়িই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকায়। এছাড়া দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজারে একজন করে রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ৬৮ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৯ জনে। যার মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৭৭৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















