ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ১২ আগস্ট ২০২০

সিলেটে একসঙ্গে তিন সন্তান প্রসব

সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিন বেগম নামে এক নারী একসাথে তিনসন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে এক নবজাতকের জন্ম হয় মৃত অবস্থায়। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে তাদের জন্ম হয়।

মঙ্গলবার সকাল ১০টায় দিকে উপজেলার সোনাতুলাকান্দি গ্রামে স্ত্রী জেসমিন বেগমের (৩০) প্রসববেদনা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী কামাল উদ্দিন। তাকে তাৎক্ষনিকভাবে গাইনোকলোজি বিভাগে ভর্তি করা হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফ উদ্দিন নাহিদ বলেন, “জেসমিন বেগম প্রসব ব্যথা নিয়ে আসার পর তাৎক্ষনিকভাবে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।”

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শেখ শরফুদ্দিন নাহিদ, মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল টিম স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে তিন কন্যাসন্তান প্রসব করেন। প্রসূতি সম্পূর্ণ সুস্থ থাকলেও জীবিত দুই নবজাতক কন্যা সন্তানের ওজন কম থাকায় তাদের উন্নত চিকিৎসা সেবার জন্য সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়