ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ১২ আগস্ট ২০২০

এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা আটক

যুবলীগ নেতা দবির মিয়া

যুবলীগ নেতা দবির মিয়া

সিলেট-২ আসনের সাংসদ ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা দবির মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাবড়াবাজার থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়েছে।

আটক দবির মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি উপজেলার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সজিদ আলীর ছেলে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা জানান, ১০ আগস্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের সময় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সাংসদ মোকাব্বির বলেন, উপজেলা অফিসের প্রবেশের মূহূর্তে মিছিল করে এসে কয়েকজন লোক আমার গাড়িতে হামলা চালায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়