ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ১২ আগস্ট ২০২০

পানি বাড়ছে সিলেটের নদ-নদীর

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার উৎসমুখে পানি বাড়ছে। সেই সাথে সিলেটের সীমান্ত নদ-নদীর পানিও বাড়ছে।

বুধবার (১২ আগস্ট) দৈনিক পানির স্তর-সম্পর্কিত তথ্য থেকে এ কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।

লোভা বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে নেমে আসা একটি নদী। সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া দিয়ে নদীটি প্রবাহিত হয়ে কানাইঘাট এলাকায় সুরমা নদীতে বিলীন হয়েছে। বর্ষাকালে সুরমার উৎস ধরা হয় লোভা নদীর মিলনস্থলকে। পাউবো অন্যান্য নদ-নদীর মতো লোভা ও সুরমার মিলনস্থলে পানির প্রবাহ প্রতিদিন পাঁচবার পরিমাপ করে।

বুধবার সকাল ও দুপুরে তিনটি পরিমাপ অনুযায়ী ধাপে ধাপে বেড়েছে লোভার পানি। সকাল ৬টায় ১২ দশমিক ৩৯ মিটার, সকাল ৯টায় ১২ দশমিক ৪৮ মিটার ও দুপুর ১২টায় ১২ দশমিক ৫২ মিটার দিয়ে পানি প্রবাহিত হয়।

লোভার সঙ্গে সিলেটের অপর দুই সীমান্ত নদী সারী ও ধলাইয়ের পানিও বাড়ছে। সারীর পানি জৈন্তাপুরের সারীঘাট পয়েন্টে সকালে ৯ দশমিক ৫৩ মিটার থেকে বেড়ে ৯ দশমিক ৬৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধলাই নদের কোম্পানীগঞ্জ ইসলামপুর পয়েন্টে পানি সকালে ৮ দশমিক ৯৮ মিটার থেকে বেড়ে দুপুরে ৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে ।

সীমান্তের নদ-নদীতে পানি বাড়ায় সুরমা ও কুশিয়ারার উৎসমুখসহ সবকটি পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেশি বেড়েছে সুরমার উৎসমুখ এলাকার কানাইঘাট পয়েন্টে। গতকাল সন্ধ্যায় সেখানে ১০ দশমিক ৮৫ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজ সকাল ৬টায় পানি ১১ দশমিক ৪০ মিটার এবং দুপুর ১২টায় ১১ দশমিক ৪৫ মিটার দিয়ে প্রবাহিত হয়। সুরমার কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার।

কুশিয়ারার উৎসমুখ অমলসিদে গতকাল সন্ধ্যায় ১৩ দশমিক ৬৫ মিটার থেকে পানি বেড়ে আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৮১ মিটার দিয়ে পানি প্রবাহিত হয়। দুপুর ১২টায় সেখানে ১৩ দশমিক ৯৪ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়