মৌলভীবাজার প্রতিনিধি
আজিজুর রহমানের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর
রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধানী করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আজিজুর রহমানের ভাতিজা সজিব হাসান বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আইনিউজকে এ তথ্য নিশ্চিত করছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পদকে মনোনীত বর্ষীয়ান এই রাজনীতিবিদের রোগমুক্তির পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন জেলা যুবলীগ সভাপতি (আজিজুর রহমানের ভাতিজা) নাহিদ আহমদ
করোনা আক্রান্ত হলে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৫ আগস্ট বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।
আজিজুর রহমানের ভাতিজা সজিব হাসান বলেন, আজ (বুধবার) সকালেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিলো। দুপুরেরর পর থেকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নামতে থাকে। চিকিৎসকেরা ইনজেকশন দিয়েছেন। অবস্থার উন্নতি না হলে ভেনটিলেশনে নেওয়া হবে। সকলের কাছে দোয়া চেয়েছেন সজিব হাসান।
এদিকে মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান অসুস্থ হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে উচ্চমাত্রায় অক্সিজেনের প্রয়োজন হচ্ছে’।
প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান কর্মজীবনে বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন গণপরিষদ সদস্য ও বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী নেতা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি মৌলভীবাজার জেলা ১৪ দলের সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















