ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ১২ আগস্ট ২০২০

ওসমানীর ল্যাবে নতুন ৭০ জনের করোনা শনাক্ত

বুধবার (১২ আগস্ট) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে বুধবার সিলেটের ২৪৭ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৪ জনের করোনা শনাক্ত হয়।শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ৩০ জন ও সিলেট জেলার ২১ জন রোগী রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়