ডেস্ক নিউজ
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়ালো
সিলেটের দুই ল্যাবে বুধবার (১২ আগস্ট) নতুন করে আরও ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৬১ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর ল্যাবে বুধবার ৭০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে মৌলভীবাজারের ৬২ জন আর সিলেটের ৮ জন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বুধবার ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়। এরমেধ্যে সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ৩০ জন ও সিলেট জেলার ২১ জন রোগী রয়েছেন।
এদিকে করোনা আক্রান্ত রোগী সবচেয়ে বেশি সিলেট জেলায়। এ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৩৬। আর সুনামগঞ্জে ১ হাজার ৬৯৬, হবিগঞ্জে ১ হাজার ৩২৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৪৭, সুনামগঞ্জে ১ হাজার ১৭১, হবিগঞ্জে ৮৬৬, মৌলভীবাজারে ৬৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















