ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ আগস্ট ২০২০

সিলেট বার বার জঙ্গির আবির্ভাব

জঙ্গিরা নিজেদের আশ্রয়স্থল হিসেবে বারবার সিলেটকে বেছে নেয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটেছে এখানে। আইনজীবীরা বলছেন, এ ধরনের মামলার নিষ্পত্তি না হওয়ায় জঙ্গি নির্মূল করা যাচ্ছে না। আর পুলিশ বলছে, জঙ্গিদের সক্রিয় হতে দেয়া হবে না।

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেট বিশ্বব্যাপী পরিচিত স্থান বলে জঙ্গিরা সিলেটকে বেছে নিচ্ছে। এছাড়া জঙ্গিরা তাদের তাণ্ডব সারা দুনিয়াকে জানাতে পারে সেজন্য এখানে হামলা চালায়।

২০০৪ সালের ২১ মে জুমার নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাহির মাজার প্রাঙ্গণ হঠাৎ কেঁপে ওঠে হামলায়। ২০০৪ সালের ৭ আগস্ট সিলেট নগরীর গুলশান হোটেলে মেয়র কামরানকে হত্যার উদ্দেশ্যে জঙ্গিদের বোমা হামলায় আহত হন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ২০০৬ সালে সিলেট নগরীর শাপলাবাগ আবাসিক এলাকা থেকে জেএমবি শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে আটক করে র‍্যাব। ২০১৭ সালে আতিয়া মহলে জঙ্গিদের শক্তিশালী অবস্থান আবার জানান দেয়।

সবশেষ মঙ্গলবার পর্যন্ত তিন দিনে পাঁচ জঙ্গি আটকের ঘটনায় আতঙ্কিত সিলেটবাসী। আটক জঙ্গিরা হযরত শাহজালালের (র.) মাজারে হামলার পরিকল্পনা করছিলো বলে পুলিশ জানায়। পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএমপি জ্যোতির্ময় সরকার বলেন, শাহ জালাল মাজার, বোরহান উদ্দিন মাজার, শাহ পরাণ মাজার এবং কিছু মন্দির আছে। এছাড়াও কিছু পার্ক আছে, সেখানে সাধারণ মানুষের জনসমাগম বেশি। সেই সব জায়গা নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়