ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ১৩ আগস্ট ২০২০

সিসিক কাউন্সিলর শাহানারা করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিসিকের সংরক্ষিত ওয়ার্ড নং-৬ (সাধারণ ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮) থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর শাহানারা প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাহানারা বেগমের সহকারি জয়নাল আহমদ জানান, অসুস্থতা বোধ করায় শাহানারা বেগমকে গত সোমবার নর্থইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার তার করোনা শনাক্ত হয়। তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানান জয়নাল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়