ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১৪ আগস্ট ২০২০
আপডেট: ২১:৪৫, ১৪ আগস্ট ২০২০

শাবির ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত

শুক্রবার (১৪ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা  সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল তথ্য নিশ্চিত করে জানান, ‘শাবির ল্যাবে শুক্রবার সুনামগঞ্জের ১০২ টি, সিলেটের ৭৮ টি ও হবিগঞ্জের ৭৩ টি সহ মোট ২৫৩ টি নমুনা সংগ্রহ করে সবকটি নমুনা পরীক্ষা করা হলে এ ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’   

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ৪ জন ও সিলেট জেলার ১৩  জন রোগী রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়