নোয়াখালী প্রতিনিধি
বৃষ্টি উপেক্ষা করে পালিত হচ্ছে জাতীয় শোক দিবসের কর্মসূচি
আজ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি।
বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি একরামুল করিম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা পরিষদের নির্বাহী প্রধান ড. মাহে আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, শিহাব উদ্দিন শাহীন, আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আইনিউজ/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















