ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ১৫ আগস্ট ২০২০

সিলেটে ৫৪ জন শনাক্তের দিনে সুস্থ ২৭ জন

সিলেটের দুই ল্যাবে শুক্রবার (১৪ আগস্ট) বিভাগের ৫৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সাথে সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। ২৪ ঘণ্টায়  বিভাগে কোভিড-১৯ রোগে দুইজনের মৃত্যু ঘটে।

শনিবার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। 

শুক্রবারের শনাক্ত ৫৪ জনের মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ৬ এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন।   

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ১৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৮ জন। সুনামগঞ্জে এ সময়ে সুস্থ হন ৬ জন।

বর্তমানে সিলেট বিভাগে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৯১২ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৭৪৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৫৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৪০২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৬৭ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়