ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১৬ আগস্ট ২০২০
আপডেট: ২২:১৯, ১৭ আগস্ট ২০২০

নর্থ ইস্ট মেডিকেলে একদিনে মৌলভীবাজারের তিনজনের মৃত্যু

সিলেট দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে মৌলভীবাজারের তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম। 

তিনি জানান, শুক্রবার দিবাগত (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মো. নুরুল আলম নোমানের (৪৫) মৃত্যু হয়।

তিনি সর্দি, কাশি, জ্বর ও হৃদরোগ, ডায়াবেটিস, পেটের সমস্যাসহ অনেকগুলো রোগে ভুগছিলেন। তার বাসা মৌলভীবাজার পৌর শহরের সুলতানপুর এলাকায়।

এদিকে একই রাত ১২টা ২০ মিনিটে নর্থ ইস্ট হাসপাতালে দেবেশ রঞ্জন দত্ত (৬৫) এবং রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চন চক্রবর্তী শ্যামল (৭৪) নামে আরও দুই ব্যক্তি মারা যান।

তাদের দু’জনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায়। উভয়ে গত ১০/১২ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়