ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২:৫৮, ১৬ আগস্ট ২০২০
সিলেট বিভাগে আরও ৭০ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে রোববার (১৬ আগস্ট) নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ৪৯ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানী ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ এবং মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন বলেও জানান তিনি।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, রোববার শাবির ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তরা সবাই সিলেটের বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৪২ জন আর মারা গেছেন ১৬৯ জন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























