ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ১৭ আগস্ট ২০২০

সিলেট বিভাগে ৭০ জন শনাক্তের দিনে সুস্থ ৫৮

রোববার (১৬ আগস্ট) সিলেট বিভাগের আরও ৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সাথে সুস্থ হয়ে উঠেছেন বিভাগের ৫৮ জন। তবে এ সময়ে বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটে নি।    

সোমবার (১৭ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।  

রোববারের শনাক্ত ৭০ জনের মধ্যে সিলেট জেলায় ৪৬ জন ও সুনামগঞ্জে ২ জন। মৌলভীবাজারে শনাক্ত হন ২২ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ২৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১০ জন। হবিগঞ্জে এ সময়ে সুস্থ হন ১৪ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৮ জন।

বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৩৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৭৫০ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৫৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৭০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়