ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৩, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ২২:৪৪, ১৭ আগস্ট ২০২০

সিলেটের দুই ল্যাবে করোনা পরীক্ষায় নতুন শনাক্ত ১০০ জন

সোমবার (১৭ আগস্ট) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে বিভাগের আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে সোমবার ৪০১ জনের নমুনা জমা পড়ে। তবে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’ এই ২৯ জন বিভাগের কোন জেলার তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত হওয়া যায় নি।

এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।  নতুন ৭১ জনের মধ্যে ৬৪ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা ও বাকী ৭ জন হবিগঞ্জের। এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়