ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৩, ১৮ আগস্ট ২০২০

সিলেট বিভাগে একদিনে ১৬০ জনের করোনা জয়

সোমবার সিলেট বিভাগের আরও ৯১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সাথে সুস্থ হয়ে উঠেছেন বিভাগের ১৬০ জন। তবে এ সময়ে বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটে নি।    

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।  

নতুন  শনাক্ত ৯১ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন এবং হবিগঞ্জে ৮ জন। মৌলভীবাজারে কেউ শনাক্ত হননি।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১০২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪৯ জন। হবিগঞ্জে এ সময়ে সুস্থ হন ৫ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৪ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৮০৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৮০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৫০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৬৬০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৭০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়