ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ আগস্ট ২০২০
আপডেট: ১৬:৪৪, ১৮ আগস্ট ২০২০

সিলেট মহানগর পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা দেন গোলাম কিবরিয়া। ওই রাতেই তার করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। তবে তিনি সুস্থ আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়