সিলেট প্রতিনিধি
সিলেটে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন
সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় প্রতিকৃতিটি উন্মোচন করেন তিনি। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত প্রতিকৃতিটি উদ্বোধনের পরে তাতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।
প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সিলেট আদালতের জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।
পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আইনিউজ/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























