সিলেট প্রতিনিধি
ভিসা নিয়ে প্রবাসীদের দুশ্চিন্তা না করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেন এবং ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসিদের নিয়ে বলেন, ভিসা নিয়ে প্রবাসীদের দুশ্চিন্তা না করতে।
করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেছেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।
দেশে আটকাপড়া প্রবাসীদের ফিরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছেন, শুধু ভিসার মেয়াদ থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারবেন না। এজন্য প্রয়োজন হবে কফিলের গ্রিণ সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে।
আইনিউজ/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























