গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। "মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান" এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগ নেতা, সিলেট বিভাগ গণদাবী পরিষদের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ আহমদ তারেকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উত্তর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকমের বনজ, ফলজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উস্তার আলী, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আলীম, সমাজসেবক মাতাব উদ্দিন, শফিক উদ্দিন, ফরিজ আলী, বাবুল মিয়া, আব্দুস শুক্কুর, আব্দুস সুবহান, আব্দুর রহমান, জুয়াইদ আলী, ওয়াব আলী, হাসন আলী।
এ সময় রাশেদ আহমদ তারেক বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণে কোনও বিকল্প নেই। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাদেপাশা ইউনিয়নের সকল ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























