সিলেট প্রতিনিধি
বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন তথ্যমন্ত্রী
ফাইল ছবি
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় ইউ.এস.বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
সিলেট সফরকালে মন্ত্রী বেলা সাড়ে ১২টায় তিনি সিলেট বেতার কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি মধ্যাহ্ন বিরতিতে সিলেট সার্কিট হাউজে যাবেন। বেলা আড়াইটায় তিনি হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত করবেন।
বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রী করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের ৪ জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ করবেন।
রাত ৮টা ৫০ মিনিটে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউ.এস.বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এসময় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মুহাম্মদ মকবুল হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা মো. এমরুল করিম রাশেদ ও কায়ছারুল আলম মন্ত্রীর সফরসঙ্গী থাকবেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























