সিলেট প্রতিনিধি
সিলেটের দুই ল্যাবে একদিনে ১৩৩ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে বিভাগের আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে এ ৫৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।’ শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন, মৌলভীবাজারের ২৪ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন বলে জানান তিনি।
এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন ৭৪ জনের মধ্যে সুনামগঞ্জের ২৮ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ১২ ও সিলেট জেলার ৩০ জন রয়েছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























