ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৩৭, ২১ আগস্ট ২০২০
২৭ আগস্ট থেকে সিলেট রুটে চলবে পাহাড়িকা
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে আগামী ২৭ আগস্ট থেকে দেশে আরও ১৮ জোড়া ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।
এসব ট্রেনের মধ্যে রয়েছে, চট্রগাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর গোধুলী, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম সোনার বাংলা এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা রাজশাহী-খুলনা সাগরদাঁড়ী এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম ঢাকা/চট্রগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপেস।
রেল সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।
এদিকে গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু হতে যাচ্ছে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























