ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ২২ আগস্ট ২০২০

শাবির ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত

শনিবার (২২ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দারা রয়েছেন। 

তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, শনিবার শাবির ল্যাবে মাত্র ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৪ জন ও বাকী ৬ জন সিলেট জেলার রোগী।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সিলেট জেলার ২৩ জনের নমুনা ও সুনামগঞ্জের ৩২ টি নমুনা নিয়ে মাত্র ৫৫ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ৫৮ টি নমুনা পরীক্ষা করা হলে এ ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়