ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ আগস্ট ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত ছাড়াল ১০ হাজার

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের তথ্য অনুযায়ী, বিভাগটিতে এরই মধ্যে সংক্রমণ ছাড়িয়ে গেছে ১০ হাজার।

শনিবার সিলেটের দুই ল্যাবে বিভাগের ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ জন ও সুনামগঞ্জে ১০ জন। হবিগঞ্জে কেউ শনাক্ত হননি। মৌলভীবাজারে ২১ জন শনাক্ত হন।

নতুন শনাক্ত ৫১ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬ জনে। যার মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৩১৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে নতুন শনাক্তের সাথে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ৩৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে সিলেটে সর্বাধিক ৩০৬ জন, সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২২ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ উঠলেন বিভাগের ৬ হাজার ২৪৬ জন।

আক্রান্ত এবং সুস্থের সাথে বিভাগে একদিনে চারজন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এই নিয়ে বিভাগে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৮১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়