সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:০০, ২৩ আগস্ট ২০২০
সিলেটের পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বেলা ৩টায় সিলেট জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপারের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর নেতৃবন্দ ধর্মঘট প্রত্যাহার করে নেন।
এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, সিলেট-তামাবিল মহাসড়কে বাঁশকল বসিয়ে রয়েলটির নামে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজিসহ কয়েকটি দাবিতে আমরা ধর্মঘট করছিলাম।
রোববার (২৩ আগস্ট) দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে বৈঠক করা হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা বৈঠকে বসলে আমরা আমাদের দাবি জানাই।
এসময় আমাদের দাবিগুলো তারা যথার্থ মনে করেন এবং আশ্বস্ত করেন এসব বিষয় তারা গুরত্বসহকারে খতিয়ে দেখবেন। এরপর আমাদেরকে অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলে আমরা নেতৃবৃন্দরা শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেই।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























