ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৪৫, ২৩ আগস্ট ২০২০
সিলেটে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
সিলেট নগরীর মজুমদারি এলাকা থেকে সানন্দা মল্লিক (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানার পুলিশ। তিনি মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তাদের ১০ বছর ও ৩ বছরের দুই মেয়ে রয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন সে বিষয়টি এখনও খোলাসা নয়। পুলিশ বলছে তিনি মানসিক রোগে ভুগছিলেন। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন বলেন, পুলিশ কনস্টেবল বাসুদেব মল্লিক ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার ৮ নম্বর বাড়ির ৪র্থ তলায় বসবাস করে আসছেন। আজ রোববার ভোরের কোনো এক সময় সানন্দা পরিবারের সবার অগোচরে বসতঘরের ড্রইং রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে ‘আত্মহত্যা’ করেছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ভোরের দিকে বিছানায় সানন্দাকে না পেয়ে তার স্বামী বসতঘরের অন্যান্য কক্ষে তার খোঁজ করতে থাকেন। এ সময় ড্রইং রুমের ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























