ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ২৩ আগস্ট ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৮২ জন

রোববার (২৩ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট বিভাগের সকল জেলার বাসিন্দারা আছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, রোববার শাবির ল্যাবে সিলেটের ৯২টি, হবিগঞ্জের ৬৪টি, মৌলভীবাজারের ১১২টি ও সুনামগঞ্জের ৮৪ টি নমুনাসহ মোট ৩৫২ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৮২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ প্রভাষক আরও জানান, শাবির ল্যাবে শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ১২ ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়