সিলেট প্রতিনিধি
মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা আর নেই
খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা আর নেই। সোমবার (২৪ আগস্ট) ভোরে সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকাল ১১টায় সিলেট শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা।
এ সময় সিলেট জেলা প্রশাসন, সোনালী ব্যাংক, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সোপান সিলেটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এইচ এম মাহফুজুর রহমানের নেতৃত্বে তার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক শোকাবহ শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে বারোটায় চালিবন্দর মহাশ্মশানে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।
মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী (বাবলা) ছিলেন আজীবন মানবতাবাদী একজন বীর সৈনিক। সিলেটের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখযোদ্ধা। তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, খেলাঘর সিলেট জেলা কমিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























