ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ২৪ আগস্ট ২০২০

সিলেট বিভাগে একদিনে রেকর্ড ৪৪১ জনের করোনা জয়

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে  ১০৭ জনকে।  এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন রেকর্ড ৪৪১ জন। তবে এ সময় বিভাগে ভাইরাসটির সংক্রমণে মারা যান নি।

সোমবার (২৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।  

সেখানে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪০১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন। হবিগঞ্জে এ সময়ে কেউ সুস্থ হননি।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৩৬৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৫৪ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৩৭৪ জন রয়েছেন।   

করোনায় এ পর্যন্ত মারা গেছেন বিভাগের ১৮১ জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৬ হাজার ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়