সিলেট প্রতিনিধি
শাবির ল্যাবে বিভাগের ৬১ জনের করোনা শনাক্ত
সোমবার (২৪ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট বিভাগের সকল জেলার বাসিন্দারা আছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, সোমবার শাবির ল্যাবে সিলেটের ১২৪টি, হবিগঞ্জের ৩১টি, মৌলভীবাজারের ৮৬টি ও সুনামগঞ্জের ৮৩ টি নমুনাসহ মোট ৩২৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
এ প্রভাষক আরও জানান, শাবির ল্যাবে শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৩ ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন।
এদিকে সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আরও ৩০ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। এদিন ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























