সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে ৯৪ জন শনাক্তের দিনে সুস্থ ২২৯
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ২২৯ জন। তবে এ সময় বিভাগে ভাইরাসটির সংক্রমণে মারা যান নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ১২ জন রয়েছেন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১৫৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ১৫ জন। হবিগঞ্জে এ সময়ে সুস্থ হন ২২ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৪২১ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৬১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন বিভাগের ১৮১ জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৬ হাজার ৯১৬ জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























