সিলেট প্রতিনিধি
সিলেটের দুই ল্যাবে শতাধিক করোনা রোগী শনাক্ত
মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার শাবির ল্যাবে সিলেটের ৯৩টি, হবিগঞ্জের ৭৩টি, মৌলভীবাজারের ৬০টি ও সুনামগঞ্জের ৮৪ টি নমুনাসহ মোট ৩১০ টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহিত নমুনার সাথে পুরনো নমুনা মিলিয়ে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়।’
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩৫ ও সিলেট জেলার ২৩ জন রোগী রয়েছেন।
এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আরও ৩৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। এদিন ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শনাক্ত ৩৬ জনের মধ্যে সিলেটের ২৬ জন, সুনামগঞ্জের দুজন, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























