ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ২৬ আগস্ট ২০২০

করোনায় সিলেটে সুস্থতায় চমক!

 সিলেট বিভাগে মাত্র ১০ দিনে এ বিভাগে সুস্থ হয়ে উঠেছেন আড়াই হাজারের অধিক করোনা রোগী। রীতিমতো চমক সৃষ্টি করা বিষয়।

গত ১৫ আগস্ট পর্যন্ত করোনামুক্ত লোকের সংখ্যা ছিলো ৪৪৪২। আর ২৫ আগস্ট পর্যন্ত মাত্র ১০ দিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬৭৬ জন। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সুস্থ হয়েছেন ৭১১৮ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৩৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪৭৭, সুনামগঞ্জে ১৯৭০, হবিগঞ্জে ১৪৭৮ ও মৌলভীবাজার জেলায় ১৪২০ জন।

সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬, সুনামগঞ্জের ২১, হবিগঞ্জের ১৭ ও মৌলভীবাজারে ৩৪ জন। গতকাল এ ভাইরাসে বিভাগে মারা যান দুইজন। এই দুজনই সিলেট জেলার বাসিন্দা।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে সিলেটে ৬৮, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৪১ ও মৌলভীবাজারে ১৬ জন।

 সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২০২ জন। এর মধ্যে সিলেটে ১২০ ও সুনাগঞ্জে ৪৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৩১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭১১৮ জন। এর মধ্যে সিলেটে ৩৭০২ সুনামগঞ্জে ১৫৩৮, হবিগঞ্জে ৯৫৫ ও মৌলভীবাজারে ৯২৩ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭৬১৮ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৯৫৯ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৬৫৯ জন। এর মধ্যে সিলেটে ৪২৭, সুনামগঞ্জে ১০১, হবিগঞ্জে ৪৫ ও মৌলভীবাজারে ৮৪ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়