ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ২৬ আগস্ট ২০২০

শামসুদ্দিনে করোনায় বিয়ানীবাজারের কিশোরীর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে বিয়ানীবাজারের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত কিশোরীর নাম বুশরা বেগম। সে উপজেলার চারখাই পইলগ্রামের মুহিবুর রহমানের কন্যা।

জানা যায়, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার করোনা নমুনা পরীক্ষা ফলাফল পজেটিভ আসে। পরে বুধবার সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হলে বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় কিশোরী মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইশহাক আজাদ জানান, স্বাস্থবিধি অনুযায়ী তার নিজ গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পন্ন করবে উপজেলা সেচ্ছাসেবী দল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়