সিলেট প্রতিনিধি
প্রশাসনের অভিযানে দক্ষিণ সুরমায় পলিথিন কারখানা বন্ধ
সিলেটের দক্ষিণ সুরমায় প্রশাসনের অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে একটি পলিথিন কারখানা বন্ধ করা হয়েছে। এ সময় পলিথিন কারখানার মালিকদের ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে ৩টি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলমের নেতৃত্বে বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিলেটের জেলা প্রশাসন, র্যাব-৯ ও ওষুধ প্রশাসনের সম্বনয়ে গঠিত একটি দল এ অভিযান চালায়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শামমা লাবিবা অর্নব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লামাহজরাই এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে খাজা প্যাকেজিং এন্ড ফ্যাক্টরি নামে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং এই প্রতিষ্ঠানের দুই অংশীদারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফেমাস মার্কেটের ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে লাইসেন্স, নিম্নমানের ওষুষ ও ফার্মাসিষ্ট না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়।
তিনি আরও বলেন, ফেমাস সার্জিক্যালকে ১০ হাজার টাকা, এমএম ফার্মেসিকে ৫ হাজার ও সার্জিক্যাল অ্যান্ড সান্টিফিক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























