ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৭, ২৬ আগস্ট ২০২০

ওসমানী ও শাবির ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত

বুধবার (২৬ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার শাবির ল্যাবে সিলেটের ৭৬টি, হবিগঞ্জের ৩৫টি, মৌলভীবাজারের ৬৬ টি ও সুনামগঞ্জের ৬২টি নমুনাসহ মোট ২৩৯ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

তিনি জানান, শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন, মৌলভীবাজারের ১৭ ও সিলেট জেলার ২১ জন রোগী রয়েছেন।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আরও ২৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, বুধবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৫০ জনে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়