ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ২৭ আগস্ট ২০২০
আপডেট: ১৯:৩২, ২৭ আগস্ট ২০২০

সিলেট বিভাগে করোনায় ১৮৪ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এ সময় বিভাগের নতুন ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৭৬ জন।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে প্রেরিত দৈনন্দিন করোনা আপডেট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৫১ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

সিলেট বিভাগে ৭ হাজার ৩৯৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৮৭৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৫৭৩ জন, হবিগঞ্জের ৯৮২ জন ও মৌলভীবাজার জেলার ৯৬৬ জন।

করোনা আক্রান্ত ১২২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারে ১১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়