ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৪:১২, ২৮ আগস্ট ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত সাড়ে ১০ হাজার ছাড়াল

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এ সময় বিভাগের নতুন ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪৬ জন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৯৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ২৫ জন। হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৭ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৯৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে করোনামুক্ত হয়েছেন ২৭ জন। এছাড়া হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১৮ জন ও মৌলভীবাজারে ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫৭৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৫১০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৬৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৫ জন। করোনা আক্রান্ত ১২২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়