ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২১:৩৮, ২৮ আগস্ট ২০২০

রাতারগুল রিসোর্টের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম আর নেই

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২০ আগস্ট সিলেটে উদ্বোধন করা হয় ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট’। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সদর উপজেলার সাহেববাজার এলাকায় নির্মিত এই রিসোর্টের উদ্বোধন করেন। 

এর এক সপ্তাহ যেতেই শুক্রবার (২৮ আগস্ট) মৃত্যুবরণ করেছেন রিসোর্টটির সত্ত্বাধিকারী, শিল্প উদ্যোক্তা ফখরুল ইসলাম চৌধুরী। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ফখরুল ইসলাম চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে  হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, এক ভাই এবং পাঁচ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফখরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাযা আজ বাদ এশা হবিগঞ্জের আইশকান্দিতে তার নিজ গার্মেন্টসের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেটাপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়