ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ২৮ আগস্ট ২০২০

সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট নগরের কানিশাইল এলাকায় নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কানিশাইল মসজিদের পেছনে সুরমা নদী থেকে মো. আব্দুল ওয়াহিদ (৬০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কতোয়ালি থানা পুলিশ।

মো. আব্দুল ওয়াহিদ দক্ষিণ সুরমান শ্রীরামপুর এলাকার মনির উদ্দিনের ছেলে। সে গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে যাননি। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারণা পুলিশের। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়