সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২২:৪৬, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২২:৪৬, ২৮ আগস্ট ২০২০
শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত
শুক্রবার (২৮ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, শনাক্ত হওয়া ৭৫ জনের মধ্যে সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ৩২ জন ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন।
এদিকে শুক্রবার শাবির ল্যাবে সিলেটের ৮৩টি, হবিগঞ্জের ৪৬টি, মৌলভীবাজারের ৫৩টি ও সুনামগঞ্জের ৮০টি নমুনাসহ মোট ২৬২ টি নমুনা সংগ্রহ করা হয়। এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৫ জনের করোনা শনাক্ত হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























