ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ২৯ আগস্ট ২০২০

গোলাপগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর পুত্র লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও অজ্ঞাত আরেকজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।  এছাড়াও আশংকাজনক অবস্থায় আরও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়