ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ২৯ আগস্ট ২০২০

সজিব তুষারকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে অব্যাহতি

নৈতিক স্খলনজনিত কারণে মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষারকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে- ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে সজিবুল ইসলাম তুষারকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সজিবুল ইসলাম তুষারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দায়দায়িত্ব থেকে অব্যাহতি দওয়া হয়েছে।

সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এবং মারুফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল প্রকার অন্যায়, অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়