ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৩০ আগস্ট ২০২০

মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থতা

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা  হয়েছে ৮ জনকে। এ সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন কোভিড-১৯ রোগী।  গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।

রোববার (৩০ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন এবং সদর হাসপাতালে ২  জনে রয়েছেন। এদের নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৭৭ জনে।

এদিকে একদিনের সুস্থ হওয়া ৫৩ জনের মধ্যে কুলাউড়ায় ৯ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ১০ এবং সদর হাসপাতালে ৩২ জন রয়েছে।

মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের মধ্যে ১ হাজার ২৭ জন করোনাকে জয় করলেন। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত করা হয়েছে আরও ৫২ জনকে। সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ৭ জন। হবিগঞ্জে ৩ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ৮ জন শনাক্ত হন।

আক্রান্তের সাথে বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ১৬২ জন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৫৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৫২ জন। হবিগঞ্জে করোনামুক্ত হয়েছেন ৪৮ ও সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন ৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়