ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ২৩:২৪, ৩১ আগস্ট ২০২০

ধর্ষিতার পরিচয় প্রকাশ, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মৌলভীবাজার গাঁজা খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ধর্ষিতার কিছু ছবি ও টিকটিক ভিডিও।

এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে তার নাম, ছবি ও ভিডিও প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মোস্তফা কামাল বিজয় (কেবি খান বিজয়) নামে এক ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিজয় মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার জসিম উদ্দিনের ছেলে ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

এদিকে এই ঘটনায় ছবি ভিডিও এবং নাম প্রকাশ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামী হওয়া কেবি খান বিজয় বলেন , একজন সমাজকর্মী হিসেবে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে যা সত্য তা তুলে ধরার চেষ্টা করেছি। মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি। আমার পরিবারকে ও আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি একজন সমাজকর্মী হিসাবে তাদের অপকর্মের বিরুদ্ধে মামলা দিতে চাই কিন্তু আমার মামলা নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩)- ৫৭ ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাহলে এগুলো হবে অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়