ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ৩১ আগস্ট ২০২০

সিলেট বিভাগের আরও ৮৩ জনের করোনা শনাক্ত

সোমবার (৩১ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল তথ্যটি নিশ্চিত করেছেন।   

এদিন শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৪টি, ও সিলেটের ৪৫টি নমুনাসহ মোট ৮৯টি নমুনা গ্রহণ করে ল্যাব কর্তৃপক্ষ। তবে এদিন পূর্বে সংগ্রহীত আরও কিছু নমুনা নিয়ে মোট ১৫৪টি নমুনা পরীক্ষায় এই ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন ও হবিগঞ্জ জেলায় ২৩ জন রয়েছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আরও ৩১ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। সোমবার এই ল্যাবে ৩১৬ টি নমুনা গ্রহণ করা হয়। তবে এদিন ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়